- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
"বা বঙ্গা" বা 'সারুল' পূজা সাধারণত ফাল্গুন চৈত্র মাসে হয়। পূজার নির্দিষ্ট কোন দিন নেই তবে শাল গাছের যখন ফুল আসে, নতুন পাতা হয়, গাছে মহুল আসে এবং আম গাছে আম ফলে ওই সময় পূজা হয়। আগে গ্রামের 'দেহুরি' 'গরাম' থানে পূজা দেয়। তারপর বাড়িতে পূজা হয়। ঘরের ভিতরে 'হাড়াম বুড়ি'দের (পূর্বপুরুষদের) উদ্দেশ্যে পূজা দেওয়া হয়। নতুন শাল ফুল, শালপাতার উপর আম, মহুল, ফুল শালপাতা তে দেওয়া হয়। পরে উঠোনে আবার পূজা করা হয়। ওখানে একটি 'হড়ে' কালটি ('কুড়থি' মুরগি) বলি দেওয়া হয়। যারা ফাগুন মাসে পূজা করতে পারে না তারা অবশ্যই চৈত্র সংক্রান্তির দিন "বা বঙ্গা" বা 'সারুল' পূজা করে। পূজার দিন গোটা বিরির ডাল রান্না করা হয়। 'হারলু' শাক এক রকমের শাক পাওয়া যায় সেই শাক বিরির ডালের সঙ্গে মেশানো হয়।
এছাড়া কোথাও কোথাও "দিশুম বা বঙ্গা" অনুষ্ঠান পালিত হয়। পূজার দিন দল বেঁধে নারী-পুরুষ সবাই মিলে শাল ফুল আনতে জঙ্গলে যায়। পূজা কমিটির সভাপতি শাল গাছের নিচে পূজা করে। শাল ফুলের ডালা কেটে মিছিল সহকারে ধামসা মাদল বাজিয়ে নাচ গান করতে করতে পূজা স্থানে শালফুলের ডালা কেটে আনা হয়। তারপর নদী অথবা পুকুর থেকে পূজার ঘট এনে "বা বঙ্গা" শুরু হয়। পূজা শেষে মুরগি বলি দেওয়া হয়। ওই প্রসাদ খাওয়ার পর রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাচ-গানের শিল্পীরা নাচ-গান করতে করতে সকাল করে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে ঘট বিসর্জন দেওয়া হয়। বিসর্জন দেওয়ার পর গ্রামের মুল 'দেহুরি'কে কাঁধে করে নাচতে নাচতে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এছাড়াও আরো কিছু উৎসব রয়েছে ।
'হেরপুনা' (ধান বোনা)
ধান বোনার আগে এই পূজা হয়। এই পূজা না হলে ধান বোনা হয় না। বৃষ্টি নামলেই 'ধানমুট' করা হয়। কোদাল নিয়ে জমিতে একটু কুপিয়ে ধান বোনা হয়।
আবার আষাঢ় মাসে ধান রোয়ার আগে "জারগী বঙ্গা" বা আষাঢ়ী পূজা করা হয়।ধান বোনা এবং কাঢ়ান দেওয়ার সময় জলে কাদায় কাজ করতে হয়। ওই সময় গরু এবং মানুষের উপর যাতে কোনো রকম বাধা বিঘ্ন না ঘটে সেজন্য ধান রোয়া এবং কাঢ়ানের আগে এই পূজা করা হয়। জমির কাছাকাছি কোন গাছের নিচে এই পূজা হয়। ধান কাটার আগেও এই পূজা ওই স্থানে করা হয়। পূজার সময় একটি মুরগি বলি দেওয়া হয়।
"নাওয়া জম" (নবান্ন)
ভাদ্র মাসে নতুন আউশ ধান কাটার পর 'নাওয়া জম' বা নবান্ন খাওয়া হয়। আগে 'দেহুরী' বা 'পাহান' গরাম থানে নতুন ধানের আতপ চাল পুজা দেয়। তারপরে ঘরে ঘরে 'নাওয়া জম' করে।
বুরু বঙ্গা (পাহাড় পূজা)
এই পূজা সাধারণতঃ মাঘ মাস থেকে যতদিন পর্যন্ত কেঁচো মাটি না তুলে ততদিনের মধ্যে যেকোনো একদিন পূজা হয়। এই পূজা ঘরের বড় দেবতা হিসেবে পূজিত হয়। ঐদিন বংশের এবং মেয়ে জামাই, কুটুম বন্ধু সবাইকে আমন্ত্রণ করা হয়। 'বুরু' ঘরে নেই তাই উইঢিপির একটি ঢিলা ভেঙ্গে এনে উঠোনে রাখা হয়। ওই উই ঢিলাই 'বুরু' বা পাহাড়। পূজাতে লাগে একটি লাল ছাগল পাঁঠা, তিনটি মোরগ লাল, সাদা ও বারবরনিয়া।বয়স্ক মানুষের উপস্থিতিতে পূজা হয়। প্রসাদ রান্না করা হয়। ওই প্রসাদ সকলে মিলে খায়। বাসি রাখা যায় না। ওইদিনই সমস্ত প্রসাদ খেয়ে শেষ করতে হয়।
সস বঙ্গা
জমিতে ধান ফোলার আগে আশ্বিন মাসের সংক্রান্তির দিন (ডাক সংক্রান্তি) এই "সস বঙ্গা" করা হয়। ভোর সকালে একটি সরকাঠি এবং একটি ভালিয়া গাছের (সস ডালা) ডালা পাতাসহ একসঙ্গে বেঁধে প্রত্যেক ধানজমির মাঝে পুঁতে দেওয়া হয়। এবং 'ধান ফুলো ফুলো' বলে তিনবার ডাক দেওয়া হয়। সব ধান যাতে ভালোভাবে ফুটে এবং পুষ্ট হয় তার জন্যই এই "সস বঙ্গা"।
English translate:-
"Ba Banga" or 'Sarul' puja
"Ba Banga" or 'Sarul' puja is usually performed in the month of Falgun Chaitra. There is no fixed day for worship, but when the shawl tree flowers, new leaves, the tree bears a mahul and the mango tree bears fruit, the puja is performed at that time. Earlier, the village 'Dehuri' worshiped at the 'Gram' Thane. Then worship is done at home. Inside the house, worship is performed for the purpose of 'Haram Buri' (ancestors). New shawl flowers, mango on willow leaves, mahul, flowers are given on willow leaves. Later worship was done again in the yard. A 'hare' kalti ('kurthi' chicken) is sacrificed there. Those who cannot worship in the month of Fagun must worship "or Banga" or "Sarul" on the day of Chaitra Sankranti. On the day of puja whole biri dal is cooked. 'Harlu' is a kind of vegetable which is mixed with biryaki dal.
Besides, "Dishum or Banga" is celebrated somewhere. On the day of worship, men and women go to the forest in groups to fetch shawl flowers. The president of the puja committee worships under the shawl tree. The baskets of shawl flowers were cut and brought to the place of worship by playing dhamsa madal and dancing and singing along with the procession. Then "or Banga" begins by bringing pots of worship from the river or pond. At the end of the puja, chickens are sacrificed. After eating that prasad, a cultural program is held at night. Dance-singing artists dance and sing in the morning. At the end of the cultural program,the pots are discarded. After the abandonment, the main 'Dehuri' of the village was taken to his house dancing on his shoulders.
There are also some more festivals.
'Herpuna' (rice woven)
This puja is performed before sowing paddy. If this worship is not done, paddy is not sown. 'Dhanmut' is done as soon as it rains. Paddy is sown in the land with a spade.
Again, in the month of Ashar, before the paddy is harvested, "Jargi Banga" or Asadhi is worshiped. This puja is performed before the weeping and threshing of the paddy so that there is no obstruction on the cows and people at that time. This puja is performed under a tree near the land. This puja is performed at that place even before the paddy is harvested. A chicken is sacrificed during the puja.
"Nawa Jam" (Nabanna)
In the month of Bhadra, after harvesting new aus paddy, 'Nawa Jam' or Nabanna is eaten. Earlier, 'Dehuri' or 'Pahan' worshiped the new rice in the village. Then ‘Nawa Jam’ by house to house.
Buru Banga (hill worship)
This puja is usually performed on any one day from the month of Magh until the earthworms are removed from the soil. This is worshiped as the big deity of the house of worship. On that day, family and daughter-in-law, family friends are all invited. 'Buru' is not in the house so a loose piece of anthill is broken and kept in the yard. That wee loose 'buru' or hill. A red goat and a goat, three red roosters, a white and a barbarian are worshiped. The puja is performed in the presence of an adult. Prasad is cooked. Everyone eats that prasad together. Can't keep stale. On the same day you have to finish eating all the prasadam.
Sauce Banga
This "Saas Banga" is performed on the Sankranti day of the month of Ashwin (Dak Sankranti) before the paddy grows in the land. In the morning, a sarkathi and a baliya tree (sauce basket) are tied together with leaves and buried in the middle of each paddy field. And is called three times as 'Paddy Flower Flower'. This "Sauce Banga" is for all the rice to germinate well.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন