- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আজকের পর্ব হলো 'লগ্ন ধরা' :-
যেদিন লগ্ন ধরা হয় সেদিন পাত্রর বাড়ি থেকে "দুতামদার" সহ তিন থেকে পাঁচজন যায়। বাকি যে চার আনা পণ বাকি ছিল সেটা পাত্রীপক্ষের হাতে তুলে দেয়। এবং বিয়ে বাড়ির লগ্ন নিয়ে আলোচনা হয়। বিয়ে বাড়ি সাধারণত ফাগুন মাসেই হয়। ঐ মাসে সম্ভব না হলে বৈশাখ অথবা আষাঢ় মাসে করা হয়। লগ্ন ধরার পর পাত্রপক্ষ পাত্রীপক্ষ কে সুপারি দিয়ে বিয়ের নিমন্ত্রণ করে। পাত্রীপক্ষও পাত্রপক্ষকে সুপারি দিয়ে নিমন্ত্রণ করে। মুন্ডাদের বিয়েতে আত্মীয়দের সুপারি দিয়েই নিমন্ত্রণ করা হয়।বিয়ের দিন সমস্ত নতুন কাপড়কে কাঁচা হলুদ বেটে রং করা হয়। বিয়ে বাড়ির সময় হলুদ কাপড়ের গন্ধে সারা বিয়ে বাড়ি ম-ম গন্ধ করতে থাকে। কাপড় হলুদ করার একটি বৈজ্ঞানিক কারণ আছে। ফাগুন মাস হচ্ছে বসন্তকাল অনেক কুটুম বন্ধুর আনাগোনা। হলুদ হচ্ছে জীবাণুনাশক। কোন রোগ জীবাণু যাতে না ছড়াতে পারে সেজন্য নতুন কাপড় রং করা হয়। বিয়ের আগের দিন সকালবেলা "ডাঙ্গুয়া বাইরুওয়াড়" করা হয়। বরকে ওঝা বা গুনিন গ্রামের বাইরে মাঠে উই ঢিলার নিচে পূজা করে এবং ছেলেকে সৎ সাহসী ও কর্মঠ হওয়ার উপদেশ দেয়। ঐরূপ মেয়ের বাড়িতে ও মেয়েকে "ডাঙ্গুয়া বাইরুওয়াড়" করা হয়। ওখান থেকে এসে স্নান করে। ঘরে রাত্রে পাত্র এবং পাত্রী উভয়কেই গ্রামের মা-বোনেরা এসে দুটি কুমারী মেয়েকে দিয়ে গায়ে হলুদ মাখায়। ওই সময় মা-বোনেরা গান করে-
"শাশুড়ি পাঠাঞাছে
নানা রঙের হলদি রে (2)
সেও হলদি সহিবে কি নাই গো দুলা
মাখিবে কি নাই গো
দপ দপ রঙে চড়ায়" (2)
পরের দিন সকাল থেকে "আভড়াভাত" (আইবুড়ো) খাওয়ানো হয়। বর যাওয়ার আগে পাত্র পক্ষ থেকে কম করে 5 জন পাত্রীর ঘর "জমমাড়িয়া" যাওয়া হয়। সঙ্গে পাত্রীর সমস্ত সাজ নিয়ে যায়। যেমন তেল, হলুদ, চিরুনি, আওড়া সুতা, আয়না, হরিতকী (কষা ফল), হলুদ লাল পাড় শাড়ি। ওই গ্রামের মা-বোনেরা ওগুলো সমস্ত খুলে দেখে। তারপর উঠানে আলপনা আঁকা হয়। ওই আলপনার উপর উল্টা চাটাই পাতা হয়। উল্টা চাটাইয়ের উপর বরের ভাই এবং আরো দুজন বসে। পাত্রী ওদের পা ধুইয়ে দেয়। ওই সময় তারা পাত্রীকে মালা,ঘুনসি পরিয়ে দেয়। গ্রামের মা বোনেরা পুকুর অথবা নদীতে 'জল সাইতে' যায়। ওই জল আনার পর পাত্রীকে স্নান করানো হয়।
'সালাভেট' :-
বর বরযাত্রী এসে পৌঁছালে সোজাসুজি বরকে ঘরে আনা হয় না। গেটের বাইরে অপেক্ষা করে। প্রথমে শালী সম্পর্কীয় মেয়েরা 'বর দারম' করতে আসবে। তারা গান করতে করতে আসবে। বরকে উদ্দেশ্য করে গান করবে। সঙ্গে বাদ্যযন্ত্র মাদল নিয়ে ছেলের আসবে।
গান- এলানা দলানা বর লেলতে (2)
কানিঃ নাপে লেলিয়া মীরু মচানা
তাবলা গুচু (2)
মাদুকাম মাদুকাম সুড়া মাদুকাম (2)
মেতাম জেটে তেচি ললতে গস যানা (2)
বরপক্ষের ছেলেমেয়েরাও ওইভাবে নাচ গান করতে করতে এগিয়ে আসবে। পাত্রীপক্ষের ছেলেমেয়েরাও এগিয়ে আসবে। ওই সময় ব্যাপক নাচ-গান হয়। 'বর দারম' পর্ব শেষ হলে বরের যে শালা হবে তাকে নিয়ে আসা হয়। বরের শালাকে তার বড় ভগ্নিপতি কাঁধে করবে আর বরকে তার ভগ্নিপতি কাঁধে নিবে। এবার দুজনের হাতে দুটো জাম বাটিতে জল দেওয়া হয়। ওই বাটির জলে আম পাতা দেওয়া হয়। ওই আম পাতা দিয়ে বর এবং শালা দুজনে দুজনকে জল ছিটাবে। ওই সময় মাঝখানে একটি কাপড় ধরা হয় যাতে গায়ে কারো বেশি জল না লাগে। এরপর বর তার সালাকে মালা পরাবে এবং সালাও বরকে মালা পরাবে। বর শালাকে মিষ্টি ও পান খাওয়াবে এবং নতুন ধুতি মাথায় পাগড়ির মতো বেঁধে দিবে। তখন শালা খুশি হয়ে বরের কাঁধে চেপে বসবে। এরপর সালা ঘরে যাবে। পাত্রীর মা এসে বরকে পাধুয়াবে এবং চুমাবে। মিষ্টি অথবা গুড়চিড়া খাওয়াবে এবং হাতে ধরে নিয়ে আসবে ঘরের দিকে। ওখান থেকে বরকে তার সড়ুভাই হাতে ধরে নিয়ে বেদিসালে নিয়ে যাবে।
English translate:-
"Andi" is the 'marriage' of Munda society. Episode 2
Today's episode is 'Lagna Dhara': -
On the day of ascension, three to five people, including "Dutamdar", leave the potter's house.The remaining four annas were handed over to the couple. And marriage is discussed in the attachment of the house. The wedding is usually held in the month of Fagun. If it is not possible in 6 months, it is done in Baishakh or Ashar month. After holding the lagna, the couple invites the couple to the wedding with betel nut. The bridegroom also invites the bridegroom with betel nut. Relatives are invited to Munda's wedding with betel nut.
On the wedding day all the new clothes are dyed in raw yellow beet. During the wedding, the smell of yellow cloth makes the whole wedding house smell. There is a scientific reason for making clothes yellow. Fagun month is the spring anagona of many family friends. Turmeric is a disinfectant. New fabrics are dyed to prevent the spread of germs. On the morning before the wedding, "Dangua Bairuwar" is performed. The bridegroom worships Ojha or Gunin in the field outside the village under Wei Dhila and advises the boy to be honest, courageous and hardworking. In the house of such a girl and the girl is made "Dangua Bairuwar". He came from there and took a bath. At night, the mother and sisters of the village come to the house and paint both the bride and groom with two virgin daughters. At that time mothers and sisters sang-
"The mother-in-law is sending
Yellow rays of different colors (2)
He also has a yellow sahib
Makhibe ki nai go
दप दप रंगे चढाय "(2)
The next morning "Avrabhat" (Iburo) is fed. Before the groom leaves, the bridegroom goes to the house of at least 5 brides. With the bride takes all the outfits. Such as oil, turmeric, comb, aura yarn, mirror, chlorophyll (tan fruit), yellow red fringe sari. The mothers and sisters of that village opened them all. Then Alpana is painted in the yard. There is an upside down mat on that alpana. The groom's brother and two others sit on the upside down mat. The bride washes their feet. At that time they put garlands and punches on the bride. The mothers and sisters of the village go to the water in the pond or river. After bringing the water, the bride is bathed.
'Salavet': -
When the bridegroom arrives, the bridegroom is not brought straight to the house.Waiting outside the gate. First the girls related to Shali will come to do 'Bar Daram'. They will come to sing. Will sing for the groom. The boy will come with musical instruments.
Song- Elana Dalana Bar Lelte (2)
Kani: Nape Lelia Meeru Machana
Tabla Guccu (2)
Madukam Madukam Sura Madukam (2)
Metam jet techi lalte gos jana (2)
The children of Barapaksha will also come forward to dance and sing in the same way. The children of the couple will also come forward. At that time there was a lot of dancing and singing. At the end of the 'Bar Daram' episode, the bridegroom's shala is brought. The groom's brother-in-law will carry his brother-in-law and his brother-in-law will carry the groom on his shoulders. This time two people were given water in two bowls of jam. Mango leaves are given in the water of that bowl. The bride and groom will sprinkle water on both of them with that mango leaf. At that time a cloth is caught in the middle so that no one gets too much water on the body. Then the groom will garland his sala and sala will also garland the groom. The groom will feed the bride with sweets and drinks and tie the new dhoti on his head like a turban. Then Shala will be happy and sit on the groom's shoulder. Then Sala will go home. The bride's mother will come and kiss the groom. Eat sweets or gurchira and bring it home by hand. From there, the groom will be taken to Bedisal by his brother-in-law.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন