মুন্ডা শাসন ব্যবস্থা সংক্ষিপ্তরূপে আলোচনা করা হলো। তা এইরূপ ---- মুন্ডা ::-- ঝাড়খণ্ড প্রদেশের আদিবাসী সমাজের মধ্যে একটি শক্তিশালী ও প্রগতিশীল জাতি হলো মুন্ডা জাতি। প্রজাতি ::-- প্রোটোঅস্ট্রোলাইড (Proto Austroloid) according to J. H. Hutton. বাসস্থান::-- ঝাড়খন্ড প্রদেশের রাঁচি, খুঁটি, হাজারিবাগ, গুমলা, সিমডেঙ্গা, গিরিডি, সিংভুম আর সাঁওতাল পরগনাতেও মুন্ডারা আছেন। আর এই সব জায়গা গুলোতে মুন্ডা শাষন ব্যবস্থা লক্ষ্য করা যায় । এখন মুন্ডারা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড় আরও অন্যান্য আলাদা আলাদা এলাকাতে গিয়ে বসবাস করে আছেন। মুন্ডাদের ভাষা :: -- আদিবাসী মুন্ডাদের ভাষা হলো "মুন্ডারি" ভাষা। মুন্ডারা তাদের ভাষাকে 'হড় জাগার' বলে থাকে। খুঁটকাটি হাতু ::-- জীবিকা চালনের জন্য মুন্ডারা বনজঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করে ও সেখানে স্থায়ী বসবাস করে। কৃষিকার্যের স্থলকে 'খুঁটকাটি বাদি' ও বসতি স্থলকে 'খুঁটকাটি হাতু' বলে। খুঁটের মানে হলো একটা পরিবার। আর এই খুঁটরাই হল ওই বনজঙ্গলের মালিক। আর যে এই বনজঙ্গল পরিষ্কার করে চাষের স্থল ও গ্রাম গড়ে তুলেছে তাকে খুঁটকাটিদার বলে।...