- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আদিবাসী জনগোষ্ঠীর লোকেরাই সাধারণত এই "গরাম" পূজা করে থাকে। যেমন মুন্ডা, সাঁওতাল, কোল, কড়া, মাহাতো ইত্যাদি। মুন্ডা জনজাতিরা "গরাম" পুজা কিভাবে করে। মুন্ডারা মাঘ মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরে। পয়লা মাঘের দিন সকালে প্রত্যেক বাড়িতে গুরুজনদের পা ধুইয়ে দেওয়া হয়। ছোট্ট ছোট্ট মেয়ে এবং বউরা পা ধুয়ে দেয় এবং গুরুজনেরা আশীর্বাদ করে।
মাঘ পূজা :-
'মাঘ পূজা' মাসের যেকোনো শনিবার অথবা মঙ্গলবার দিন গ্রামের মাথায় পা মধ্যে পূজা করা হয়। পূজার দিন ভোর সকালে প্রত্যেক বাড়ি থেকেই "জুগিনি" ছাড়তে যাওয়া হয়। গ্রামের দক্ষিণ দিকে ফাঁকে কোন একটি ঝোপ ঝাড়ে এই "যুগিনি" দেবীর পূজা করা হয়। পূজার উপকরণ হিসেবে নিয়ে যাওয়া হয় বাসি ভাত-তরকারি, সিন্দুর, ধুপ, একটা কালো মুরগি বাচ্চা, ভাঙ্গা কুলো, ঝুড়ি, এবং একটি মুড়ো ঝাঁটা। বাড়ি থেকেই মুড়ো ঝাঁটাটি টেনে টেনে নিয়ে যাওয়া হয়, যেখানে "যুগিনি" ছাড়া হবে সেখানে পর্যন্ত। গ্রামের সবাই সেখানে উপস্থিত হলে "দেহুরি" "যুগিনি" দেবীর পূজা করেন। এবং মুরগির বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়। এই "যুগিনি" ছাড়ার কারণ গ্রামের মধ্যে যত রোগ ব্যাধি ছিল সব সেইখানে ছেড়ে দিয়ে আসা হয়। এরপর সবাই গ্রামে ফিরে এসে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে। মন্দিরের চারপাশ গোবর নাতা দেয়। খড়ের দড়ি বানিয়ে তাতে আমপাতা গুঁজে মালা তৈরি করা হয়।
![]() |
| গরাম দেবতা |
ওই মালা মন্দিরের চারপাশটা টাঙ্গিয়ে সুন্দরভাবে সাজানো হয়। তারপর নাপিতের কাছে নখ কেটে স্নান করে সবাই বাড়ি যায়। ওই দিন সবাই উপোস করে। প্রত্যেক বাড়ি থেকে একটি করে মুরগি, আতপ চাল, সিন্দুর,মাটির হাতি-ঘোড়া নিয়ে এসে পূজা স্থানে "দেহুরি বা পাহানে"র হাতে তুলে দেয়। দেহুরি "গরাম" ঠাকুরের পূজা করেন। টাকাপয়সা চাঁদা করে একটি ছাগল পাঁঠা কেনা হয়। পূজা শেষ হলে মুরগি, ছাগল গুলো কে বলি দেওয়া হয়। অনেক জায়গায় ভেড়াও বলি দেওয়া হয়। মুরগি এবং পাঁঠার মাংস প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এবং 'খিচুড়ি' প্রসাদ রান্না করে গ্রামের সবাইকে খাওয়ানো হয়। বলি দেওয়া মাথা গুলি যারা উপস্থিত ছিল তারা ওখানে 'খিচুড়ি' করে প্রসাদ হিসেবে খায়। গ্রামে যাতে কোন রোগ-ব্যাধি না হয়, জলে জঙ্গলে যাতে নিরাপদে ঘোরাফেরা করতে পারে সেই উদ্দেশ্যেই এই 'গরাম' পূজা করা হয়। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। গ্রামের মা-বোনেরা সন্ধ্যা আরতী নিয়ে যায়। পূজা শেষ হলে পূজা স্থানে কিছু ডালাপালা দিয়ে ঢাকা হয়। ঘর যাওয়ার সময় ওই ডালাপালা নিয়ে "দেহুরি"র বাড়িতে চালে গাঁট মেরে বেঁধে দেওয়া হয়। তারপর থেকে 'ঘর ছাওয়া' শুরু হয়। এরসঙ্গে শীতলা মাতারও পূজা করা হয়। "দেহুরি"কে নতুন কাপড় দেওয়া হয়। তারপর সারা রাত্রি ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন গ্রাম থেকে নাচ গানের দল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠান সকাল পর্যন্ত চলতে থাকে। এইভাবে এখনো মুন্ডা সমাজের 'মাঘপূজা' প্রচলন হয়ে আসছে।
English translate:-
'Hot' worship
Indigenous peoples usually worship this "village". Such as Munda, Santal, Kol, Kara, Mahato etc. How the Munda tribes worship "Grama". Mundara considers Magh as the first month of the year. On the morning of the holy month of Magh, the feet of the elders are washed in every house. The little girl and the bride wash their feet and the elders bless them.
'Magh Puja' : -
'Magh Puja' is performed on any Saturday or Tuesday of the month at the head of the village. On the morning of the day of worship, "Jugini" is left from every house. This "Yugini" goddess is worshiped in a bush on the south side of the village. Ingredients for the puja include Stale rice-curry, vermilion, incense, a black chicken, a broken kulo, a basket, and a folded broom. The folded broom is dragged from the house to where the "eugenie" will be without. When everyone in the village was present, they worshiped the goddess "Dehuri" and "Yugini". And the baby chick is released. The reason for leaving this "Yugini" is that all the diseases in the village were left there. Then everyone came back to the village and cleaned the temple premises. Dung is spread around the temple. A rope is made of straw and a garland is made of 'ampata'. The garland is beautifully arranged around the temple. Then everyone goes home after cutting their nails to the barber. Everyone fasts on that day. From each house one brings chicken, ataap rice, vermilion, earthen elephants and horses and hands them over to "Dehuri or Pahane" at the place of worship. 'Dehuri' worships "Garam" Thakur. A goat is bought by raising money. At the end of the puja, chickens and goats are sacrificed. Sheep are also sacrificed in many places. Chicken and goat meat is delivered to every home. And 'Khichuri' prasad is cooked and fed to everyone in the village. Those who were present at the sacrificed heads ate khichuri as prasad. This 'village' is worshiped so that there is no disease in the village, so that one can roam safely in the water and forest. In the evening there is evening aarti. The mothers and sisters of the village take Aarti in the evening. When the puja is over, the place of worship is covered with some twigs. On the way home, the stalks were tied to the house of "Dehuri" with rice. From then on, 'house shading' started. Along with this, Shitala Mata is also worshiped. "Dehuri" is given new clothes. Then there are cultural events throughout the night. Participates in dance music groups and cultural events from different villages. The ceremony continues till morning. Thus 'Maghpuja' of Munda society is still being introduced.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন