- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মুন্ডা সমাজের বিবাহ অনেক রীতিনীতির মধ্যে দিয়ে হয়। তাই মুন্ডাদের বিবাহ সম্পর্কে জানতে হলে তা কয়েকটি পর্বে আলোচনা করা যায়। (1) পাত্রী দেখা (2) পরিচিতি (3) লগ্ন ধরা (4) শালাভেট (5) বেদীসাল (6) কাদা খেলা (7) ফেরতি।
'পাত্রী দেখা' :-
মুন্ডা জাতি বা গোষ্ঠীর লোকেরা পাত্র খুঁজতে যায় না। পাত্রী খুঁজতে যায়। কোন কুটুম বন্ধুর মাধ্যমে পাত্রীর সন্ধান করে "দুতামদার" বা 'ঘটক' কে নিয়ে পাত্রী দেখতে যাওয়া হয়। পাত্রী পছন্দ করে ছেলের বাবা-কাকা অথবা গুরুজনেরা। পাত্রী পছন্দ হলে পাত্র দেখতে যায়। দু'পক্ষের পছন্দ হলে "তুপু চাউলি" বা গণনা করা হয়। বাড়ির বউ সকালে স্নান করে উঠানে গোবর নাতা দেয় এবং তার উপর কাঁসার বাটি ভর্তি জল রাখা হয়। ওই জলে ধর্ম দেবতার নামে একটি আতপ চাল ও গরাম দেবীর নামে একটি আতপ চাল ফেলা হয়। একজন সাক্ষী নামে একটি সরিষা সিন্দুর লাগিয়ে ওই জলে দেওয়া হয়। পাত্র পাত্রীর নামে দুটো দূর্বাঘাস বাটিতে ফেলা হয়। ওই আতপ চাল, দূর্বা এবং সরিষা বাটির জলে ঘুরতে ঘুরতে যদি এক সঙ্গে মিলিত হয় তাহলে বিবাহ সুখের হয়। বর্তমানে "তুপু চাউলি"র প্রথা প্রায় বিলুপ্তির পথে। এখন জ্যোতিষী দ্বারা গণনা করা হয়। গণনার পর ঘটক কে দিয়ে 'পণপানি'র দিন ঠিক করে পাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়।
মুন্ডা সমাজে 'বরপণ' প্রথা নেই।'কন্যাপণ' আছে। পাত্রী পক্ষ কোন 'পণ' দেয় না। পাত্রীর বাড়ি থেকে কুটুম বন্ধু গ্রামের লোকজন নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি জন পাত্রের বাড়িতে 'পণ' নিতে আসে। পাত্রীর বাড়ি থেকে কাঁচা হলুদ,তেল, মালা, ঘুনসি, চিরুনি নিয়ে যায়। সেগুলো গ্রামের মা বোনেরা সবার সামনে দেখে, জলখাবার খাওয়ার পর বরকে ঘর থেকে কোলে করে উঠোনে নিয়ে বসানো হয়। সেখানে বর পাত্রীপক্ষের তিনজনকে পা ধুইয়ে দেয়। ওই তিনজন বরকে মালা ঘুনসি পরিয়ে আশীর্বাদ করে। এবার বরকে ঘরে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর দু পক্ষের লোকজন বসে 'পণ' নিয়ে আলোচনায় বসে। 'পণ' সম্পর্কে অনেক আলোচনা হয় এবং 'পণ' ধার্য করা হয় 1.25 (পাঁচশিকা) টাকা। এখন পাঁচ টাকা করা হয়েছে।'পণ' ধার্য হওয়ার পর বিয়ের দিন পাত্রীর ঘরে কি কি কাপড় এবং বিভিন্ন চাঁদা কত লাগবে সে সম্বন্ধে আলোচনা হয়। আলোচনা শেষে খাওয়া-দাওয়ার পর রাত্রে বিশ্রাম করে। পরের দিন সকালে জলখাবার খাওয়ার পর দু'পক্ষের আত্মীয়-স্বজন এক জায়গায় বসে 'আজ্ঞা দাঃ আ' ব্যবস্থা করে।
'পরিচিতি' :-
পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের আত্মীয়-স্বজনেরা এক জায়গায় বসে 'আজ্ঞা দাঃ আ' বা পরিচিতির ব্যবস্থা করে। উঠোনে গোবর নাতা দেওয়া হয়। ওই জায়গায় পাত্রের মামা পাত্রীর মামা, ভাই এক ঘটি জল নিয়ে সামনা সামনি বসে এবং পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করে তাদের বংশ পরিচয়। কোথায় কোথায় এবং কোন কোন বংশে ছেলে মেয়ের বিয়ে দিয়েছে। দুপক্ষই ওই ঘটি জল ধরে তাদের পরিচয় প্রকাশ করে। ওই অনুষ্ঠান শেষ হলে উঠোনে আলপনা এঁকে তার উপর উল্টো করে চাটাই পেতে দেওয়া হয়। তার উপর পাত্রীর ভাই দাদাদের বসানো হয়। পাত্র তাদের প্রত্যেকের পা ধুইয়ে দেয় এবং পরিচয় নিয়ে কথোপকথন হয়। ছেলেকে কাঠের মালা, ঘুনসি দিয়ে আশীর্বাদ করে স্বীকৃতি দেয়। এরপর খাবার আদান প্রদান করা হয়।
'আজ্ঞা দাঃ আ' শেষ হওয়ার পর কুটুম্বদের স্নান করার জন্য তেল, সাবান নিয়ে পুকুর অথবা নদীতে যায়। স্নান করে আসার পর ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ওই সময় মুরগির রান্না করা মাংস এনে দু'পক্ষের দুই গুরুজন ওই মাংস এবং 'হাঁড়িয়া'র 'রসি' দিয়ে দুই বংশের ঠাকুরের নামে পূজা করে। ঠাকুরের উদ্দেশ্যে বলে 'তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং তারা যেন দীর্ঘায়ু হয়'। তারপর শালপাতার থালায় এক টাকা পণ এনে পাত্রীপক্ষের হাতে তুলে দেয়। পাত্রীপক্ষের তিনজন ঐ পণের টাকা দেখে নেয়। বাকি যে চার আনা দেওয়া হয়নি সেটা লগ্ন ধরার দিন দিয়ে আসা হয়। খাওয়া-দাওয়ার পর আত্মীয়দের বিদায় দেওয়া হয়। পাত্রীর ঘরের জন্য তাদের হাতে মিষ্টি পাঠানো হয়।
পণের টাকা চুমানোর জন্য গ্রামের মা বোনেদের ডাকা হয়। উঠানে গোবর নাতা দিয়ে সেখানে আলপনা আঁকা হয়। তার উপর থালা রাখা হয়। ওই থালার উপর পণের টাকা রাখা হয়। গ্রামের মা বোনেরা দেখার পর ওই টাকা চুমায়।
English translate:-
"Andi" is the 'marriage' of Munda society. Episode 1
Marriage in Munda society is done through many rituals. So if you want to know about Munda's marriage, it can be discussed in a few episodes. (1) Seeing the bride (2) Introduction (3) Catching the ascendant (4) Shalavet (5) Bedisal (6) Mud game (7) Return. Today's topic is about meeting the bride: -
People of Munda caste or group do not go to look for pots. Goes to find the bride. Looking for a bride through a family friend, one goes to see the bride with "Dutamdar" or "Ghatak". The bride is chosen by the boy's parents, uncles or elders. If the bride likes, she goes to see the bride. "Tupu Chauli" or counting is done if both the parties like it. The wife of the house bathes in the morning and gives dung to the yard and a bronze bowl filled with water is placed on it. A hot rice in the name of the god of religion and a hot rice in the name of the village goddess were thrown into the water. A mustard seed called a witness was planted in the water. The pot is thrown into two grass bowls in the name of the bride. If those hot rice, durba and mustard are mixed together in the water of the bowl, then the marriage is happy. At present the practice of "Tupu Chauli" is on the verge of extinction. Now calculated by astrologer. After the calculation, the bride's house was informed on the day of 'Panpani' with Ghatak. There is no 'Barpan' practice in Munda society. There is 'Kanyapan'. The bride does not make any 'bets'. From the bride's house, relatives and friends of the village come to the house of about fifteen to twenty people to take 'bets'. He took raw turmeric, oil, garland, fist and comb from the bride's house. The mothers and sisters of the village see them in front of everyone. After eating breakfast,the groom is carried from the house to the yard. There, the groom washed the feet of three of the bride and groom. The three grooms were blessed by wearing garlands. This time the groom was taken home. Then the people on both sides sat down to discuss the 'bet'. There is a lot of talk about 'betting' and 'betting' is set at Rs. Now five rupees has been made. After eating and drinking at the end of the discussion, rest at night.The next morning, after breakfast, the relatives of the two parties sit together and arrange 'Ajna Daai A'.
'Introduction': -
The relatives of the bride and groom sit in one place and arrange 'Ajna Dai A' or acquaintance. Dung is given in the yard. At that place, the uncle of the pot, the uncle of the bride, the brother sat face to face with a jug of water and asked each other about their lineage. Where and in which dynasty the son has married the daughter. Both sides grabbed the jug of water and revealed their identities. When the ceremony was over, Alpana was painted in the yard and she was allowed to get a mat on her back. The bride's brothers and grandfathers were placed on it. The pot washes the feet of each of them and there is a conversation about identity. Recognizes the boy by blessing him with a wooden garland, punch. Food is then exchanged. After the 'ajna da'i a' ends, the family goes to the pond or river with oil and soap to bathe. Arrangements are made to feed the rice after bathing. At that time, the two elders of the two sides brought the cooked meat of the chicken and worshiped the name of the deity of the two dynasties with that meat and the 'rope' of the 'pot'. Thakur said, "May their conjugal life be happy and may they live long." Then he brought a bet of one taka on the plate of shawl leaves and handed it over to the couple. Three of the couple took a look at the money. The remaining four that were not given are brought on the day of ascension. After eating and drinking, the relatives were sent away. Sweets are sent to their hands for the bride's house.
The mothers and sisters of the village are called to kiss the dowry money. Alpana is painted in the yard with cow dung. The dish is placed on it. Money is placed on the plate. The mother and sisters of the village kissed the money after seeing it.


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন