- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
'বাঁধনা' বা 'সহরাই বঙ্গা' : --
বাঁধনা পরব বা সহরাই বঙ্গা হলো মূলত ঘরের গো মহিষাদির পূজা। এই পূজা কার্তিক মাসের অমাবস্যাতে হয়। গোয়াল পূজার আগের দিন অর্থাৎ অমাবস্যা তিথি পড়লেই গরুগুলোর সিঙে তেল মাখানো হয়। গোয়াল পূজার আগের দিন "গঠ" পূজা। "গঠ" মানে যেখানে গ্রামের সমস্ত গরুকে সকালবেলা জোড়ো করা হয়। গ্রামের সবাই একটি করে মুরগি, আতপ চাল, সিন্দুর নিয়ে পূজা স্থানে আসে। গ্রামের 'দেহুরি' পূজা করে। পূজা শেষে সমস্ত মুরগিকে ওখানে বলি দেওয়া হয় পূজা শেষ হলে সমস্ত মুরগির মাংস রান্না করে, খিচুড়ি হয়। সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘরে এসে ধামসা মাদল বার করে প্রত্যেক বাড়িতে গরু জায়গাতে ('জারগা') যায়। গ্রামের প্রতিটি ঘরের গোয়াল ঘরের দুয়ারে সারারাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। সবাই দল বেঁধে গান করতে করতে গরু জাগরণ করে।
জাগরণ গান :--
রেইরেরে রেইরেরে রেইরেরে রেরে হো
রেই রেরে রেরে রেরে রেরে হো
পৌঁছাইতে পৌঁছাইতে কার্তিক মাস হো
মুডুরিনী গাইয়া মোর কাঁদেরে
হরিওরে মুডুরিনী গাইয়া মোর কাঁদেরে
না গাইয়া কাঁদবে না গাইয়া হিঁজরবে
কিনি দিব সোনেকেরি সিঙরে
হরিওরে কিনি দিব সোনেকেরি সিঙরে।।
![]() |
| গরু 'চুমাড়' |
গোয়াল পূজা :--
অমাবস্যার রাতে জাগরণ শেষ করার পরদিন অর্থাৎ প্রতিপদের দিন গোয়াল পূজা হয়। গোয়ালঘর ভালো করে পরিষ্কার করা হয়। ওই দিন সমস্ত গরুকে স্নান করিয়ে সিঙ্গল তেল এবং মাথায় সিঁদুর লাগানো হয়। সমস্ত গরুকে ঘরে আনা হয় সেদিন গোয়াল ঘরের ভিতর থেকে বাহির পর্যন্ত আলপনা আঁকা হয়। যেখানে পূজা হবে সেখানে সাত-আটটি মডড়া করা হয়। সেই মডড়াগুলো প্রত্যেকটি ঠাকুরের নামে। মাঝখানে মহুল কাঠের একটি 'গরেয়া' তৈরি করে পুঁতে দেওয়া হয়। ওটি 'গরেয়া' ঠাকুর। ঠাকুর গুলো ---1) গরাম 2) ধরম 3) গরেয়া 4) বাগুত 5) মারাংবুরু 6) বাগাল 7) হাংকার। সাতটি মুরগি সাত রংয়ের হয়। দুধ দিয়ে পিঠা তৈরি করে 'গরেয়া' খুণ্টার উপর রাখতে হয়। সাতটি মুরগি বলি দেওয়া হয়। 'বুরু' মুরগির মাংস মেয়েরা খায় না। ছেলেরা খাবে। পাকা ধানের শিষ এনে 'মউড়' তৈরি করা হয়। ওই 'মউড়' গরুর মাথায় বেঁধে গরুর বিয়ে দেওয়া হয়। পূজার পর সমস্ত গরুকে পিঠা খাওয়ানো হয়। ঘরের সবার খাওয়া শেষ হলে সব গরুকে মাদল বাজিয়ে গোয়াল ঘর থেকে বার করানো হয়। কিছুক্ষণ পর আবার গরু গুলোকে ঘরে নিয়ে আসা হয়। রাত্রে গ্রামের মা-বোনেরা নতুন কাপড় পরে থানায় প্রদীপ সাজিয়ে প্রত্যেক বাড়িতে গরু চুমাতে ('চুমাড়') যান।'চুমাড়' করার সময় মা-বোনেরা গান করে--
কে তোমাকে দিলো ঝিলিমিলি শাড়ি
আর ধেনু গাই তোমাকে কে দিল
বাবা আমাকে দিয়েছে ঝিলিমিলি শাড়ি
মা দিয়েছে ধেনু গাই।
কে তোমাকে কান ভর্তি সোনা দিলকে
তোমার সিঁথিতে দিল সিঁদুর
আমার শ্বশুর মশাই দিয়েছে কান ভর্তি সোনা
আর সিঁথিতে সিঁদুর দিয়েছে আমার স্বামী।
এইভাবে গান করে প্রতি ঘরে গরু চুমানো হয়। যারা গরু চুমাতে আসে তাদের প্রত্যেককে পূজার প্রসাদ দেওয়া হয়।
গরু নাচানো :--
পরের দিন গ্রামের রাস্তায় অথবা পাশের কোন মাঠে বলবান গরুদের খুঁটানো('খুণ্টাড়') হয়। সমস্ত গরুকে লাল' সাদা, রং গায়ে দেওয়া হয়। একটু ঢিলা করে গরুকে খুঁটিতে বাঁধা হয়। যাতে নাচের সময় চারিদিকে ঘুরতে পারে। গ্রামের মা-বোনেরা নতুন কাপড় পরে চুমানোর সামগ্রী নিয়ে 'খুণ্টাড়' স্থলে এসে সমস্ত গরুকে আগে চুমাবে।
তারপর ছেলেরা ধামসা মাদল বাজিয়ে, প্রত্যেক গরুকে নাচানো হয়। যদি কারো গরু খুঁটি তুলে ওই সময় পালায় তাহলে গ্রামের লোক তাকে একটি 'হাড়িয়া' হাঁড়ি জরিমানা করে।
![]() |
| গরু নাচানো |
গরু নাচানো গান--
এই খুটি কে কেটেছে, কে চেঁচেছে
আর কেইবা গেড়েছে।
সিং বোঙ্গা কেটেছে মারাংবুরু চেঁচেছে
আর মানুষ এই খুঁটা গেড়েছে
এত বলবান করু কার
কিছুই দেখা যাচ্ছে না
নাচ করে ধুলা উড়িয়ে দিচ্ছে।
সমস্ত গরুকে নাচানোর পর গরু গুলোকে খুলে ঘরে আনা হয়। এইভাবে "বাঁধনা"পরব বা 'সহরাই বঙ্গা' শেষ হয়।
English translate:-
"Bandhana" festival or "Saharai Banga"
"Bandhana" or "Saharai Banga" is basically the worship of Go Mahishadi in the house. This puja is performed in the new moon of Kartik month. On the day before the Goal Puja, i.e. on the date of the new moon, the horns of the cows are oiled. "Structure" worship on the day before Goyal Puja. "Structure" means where all the cows in the village are herded in the morning. Everyone in the village comes to the place of worship with a chicken, atap rice and vermilion. The village worships 'Dehuri'. At the end of the puja, all the chickens are sacrificed there. At the end of the puja, the meat of all the chickens is cooked and khichuri is made. After eating and drinking, everyone comes home and goes to the cow place ('Jarga') in every house. Lamps have to be lit at the door of every barn in the village. Everyone wakes up to sing in groups.
Awakening Song : -
Reirere reirere reirere rere ho
Rei rere rere rere rere ho
Reaching is the month of Kartik
Mudurini sings and cries
Mudurini sang in Hario and cried
Don't sing, don't cry, don't sing
I will buy it at Sonekeri Singer
I will buy Sonekeri Singer in Hariore.
Goal Puja : -
On the night of the new moon, the day after waking up, i.e. on the day of Pratipada, Goyal Puja is performed. The barn is well cleaned. On that day all the cows were bathed and single oil and vermilion were applied on the head. On the day all the cows are brought into the house, alpana is painted from the inside to the outside of the barn. Seven or eight Madras are performed where the puja will be performed. In the name of each of those deities. In the middle, a 'gareya' of Mahul wood is made and buried. That is 'Goreya' Thakur. The Thakurs are --- 1) Gram 2) Dharam 3) Goreya 4) Bagut 5) Marangburu 6) Bagal 7) Hankar. The seven chickens are of seven colors. Make a cake with milk and put it on the 'Goreya' peg. Seven chickens were sacrificed. Girls do not eat 'buru' chicken meat. The boys will eat. 'Maur' is made by bringing ripe paddy grains. The cow is married by tying the head of the cow. After the puja, all the cows are fed cake. When everyone in the house had finished eating, all the cows were taken out of the barn by playing the madal. After a while the cows were brought home again. At night, the mothers and sisters of the village go to every house to kiss the cows ('chumar') after putting on new clothes, setting up lamps in the police station. The mothers and sisters sing while 'chumar'--
Who gave you a glittering sari
And who gave you Dhenu Guy
Dad gave me a glittering sari
Mother gave Dhenu Guy.
Who gave you gold to fill your ears
Who gave vermilion to your joints
My father-in-law gave me gold filled ears
And my husband gave me vermilion in Sindhi.
In this way cows are kissed in every house by singing. Puja prasad is given to everyone who comes to kiss the cow.
Cow dancing : -
The next day, strong cows are 'khuntar' on the village road or in a nearby field. All the cows are given red and white colors. The cow is tied to the pole with a little loosening. So that he can turn around while dancing. The mothers and sisters of the village will come to the 'Khuntar' place with new clothes and kissing materials and will kiss all the cows first.Then the boys play Dhamsa Madal and every cow is danced. If someone's cow picks up the pole and runs away at that time, the villagers fine him a 'hariya' pot.
Cow dancing song--
Who cut this pole, who shouted
And who has grown up.
Singh Bonga cut Marangburu shouted
And people have built this pole
Who is so strong?
Nothing to see
Dancing and blowing dust.
After dancing all the cows, the cows are opened and brought home. Thus ends the "Bandhana" festival or "Saharai Banga".


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন